সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮২

সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮২ - Surma Times | Sylhet News

সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮২ - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ জুন: সিলেটে দিন দিন বাড়ছে হাম-উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা। সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটি সিলেট সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃত্যু ৮২ জনে পৌঁছেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন, আর বাকিরা উপসর্গে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৭২ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া উপজেলা পর্যায়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন। শহরের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে নর্থ ইস্ট ক্রিসেন্টে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়ায় ৬ জন, আল হারামাইনে ৫ জন, মাউন্ট এডোরায় ২ জন, পার্ক ভিউতে ২ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article