কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে - Surma Times | Sylhet News

সিলেটে পৌঁছেছে - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২২৬) সকাল পৌনে ৭টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। মরদেহবাহী কফিনগুলো দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

নিহতরা হলেন:

  • ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন
  • মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন
  • আগতালুক গ্রামের মস্তাক আহমদ
  • একই গ্রামের জুবায়ের আহমদ
  • দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী গ্রামের কাদের আহমদ

গত ২১ জুন শাহানিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই কানাইঘাটের বাসিন্দা।

মরদেহ হস্তান্তর ও দাফন

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনা হয়েছে। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি প্রাথমিক আর্থিক অনুদানও দেওয়া হয়েছে।

পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে কানাইঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আজ জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বরা। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article