সিলেটে স্নানযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার

সিলেটে স্নানযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার - Surma Times | Sylhet News

সিলেটে স্নানযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ জুন: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ২০ হাজারের বেশি ভক্ত-দর্শনার্থী অংশ নেন।

সোমবার সকাল ১০টায় ইসকন সিলেট মন্দিরে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বলেন, স্নানযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতিরও প্রতীক।

সভাপতির বক্তব্যে ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, জগন্নাথদেবের স্নানযাত্রা ভক্তি, সেবা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তিনি সবাইকে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা, কীর্তন এবং শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর মহাস্নান অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।সিলেটে স্নানযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার - Surma Times | Sylhet News

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article