রাতারগুলের মটরঘাট টেন্ডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

রাতারগুলের মটরঘাট টেন্ডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet News
রাতারগুলের মটরঘাট টেন্ডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet News
oplus_0

সিলেট, ২৯ জুন: সিলেটের পর্যটনকেন্দ্র রাতারগুল সোয়াম্প ফরেস্টের মটরঘাটকে পার্কিং দরপত্রের আওতায় এনে পুনরায় টেন্ডার আহ্বানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

সোমবার সকালে রাতারগুল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি বন বিভাগের প্রকাশিত এক দরপত্র বিজ্ঞপ্তিতে চৌরঙ্গীঘাট ও রাতারগুল মাঝেরঘাটকে অন্তর্ভুক্ত করা হলেও মটরঘাট বাদ পড়ায় স্থানীয়রা এতে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, মটরঘাটকে বাইরে রাখা হলে সরকার রাজস্ব হারাবে এবং স্থানীয় নৌকার মাঝি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা দ্রুত মটরঘাটকেও টেন্ডারের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, মাঝি ও সাধারণ মানুষ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article