‘জীবনবান্ধব’ বাজেট বাস্তবায়নই প্রধান লক্ষ্য: তারেক রহমান

‘জীবনবান্ধব’ বাজেট বাস্তবায়নই প্রধান লক্ষ্য: তারেক রহমান - Surma Times | Sylhet News

‘জীবনবান্ধব’ বাজেট বাস্তবায়নই প্রধান লক্ষ্য: তারেক রহমান - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ জুন: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা এবং অর্থনীতিতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও মতভিন্নতার মধ্যেও সরকার ও বিরোধী পক্ষের অংশগ্রহণে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়নের জন্য আশাব্যঞ্জক।

তারেক রহমান আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক ও করভার কমানোর ফলে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতি ধীরে ধীরে অতীতের চাপ ও অস্থিরতা কাটিয়ে উঠছে। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখে সরকার কাজ করছে।

বিরোধী দলের সমালোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছে। লক্ষ্য হলো এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে বিনিয়োগ বাড়বে, উৎপাদন শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article