সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৩৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৩৬০ - Surma Times | Sylhet News

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৩৬০ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে হাম রোগে আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত শিশুটি সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে হাম রোগে, বাকিরা উসর্গে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২১০ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে ২ জন রুবেলা পজিটিভ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯০ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। অন্যান্য হাসপাতালেও আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article