রোমে বাংলাদেশি পরিবার হত্যা, প্রধান সন্দেহভাজন শাহাদাত শনাক্ত

রোমে বাংলাদেশি পরিবার হত্যা, প্রধান সন্দেহভাজন শাহাদাত শনাক্ত - Surma Times | Sylhet News

রোমে বাংলাদেশি পরিবার হত্যা, প্রধান সন্দেহভাজন শাহাদাত শনাক্ত - Surma Times | Sylhet Newsআন্তর্জাতিক ডেস্ক: ইতালির রাজধানী রোমে শিশু কন্যাসহ বাংলাদেশি দম্পতি হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

রোমের পাবলিক প্রসিকিউটর অফিস সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাকে ধরতে সহায়তা চেয়েছে এবং একটি হটলাইন নম্বরও চালু করেছে। ছবি প্রকাশের পর স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা তাকে শনাক্ত করেন।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরিশা। এ ঘটনায় তাদের ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের দাবি, শাহাদাতের সঙ্গে নিহতদের পূর্ব পরিচয় ছিল এবং অতীতে পারিবারিক সম্পর্ক ঘিরে বিরোধও ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এ নিয়ে আগে গ্রামেও সালিশ হয়েছিল।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে থেকেই বিভিন্ন সময় হুমকি ও বিরোধের বিষয় সামনে আসে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে এসব ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইতালির পুলিশ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজনকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে নিহতের পরিবার দ্রুত বিচার এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

রোমে একই পরিবারের তিন খুন, এক বছর আগে ছিল ‘হুমকির চিঠি’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article