জুড়ীতে জমি বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

জুড়ীতে জমি বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক - Surma Times | Sylhet News

জুড়ীতে জমি বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ২৭ জুন: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে ফয়াজ আলী (৪২) ঘটনার পর পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুলতান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জুড়ী থানার উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article