এসএসসি প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ সিলেটে শিক্ষামন্ত্রী

এসএসসি প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ সিলেটে শিক্ষামন্ত্রী - Surma Times | Sylhet News

এসএসসি প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ সিলেটে শিক্ষামন্ত্রী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আজ রোববার এক দিনের সফরে সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে বিমানযোগে রওনা দিয়ে সকাল ৮টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পরে সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অডিটোরিয়ামে আয়োজিত সভায় অংশ নেবেন। এতে শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত থাকবেন।

সভায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

কর্মসূচি শেষে সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী। দুপুরে জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article