মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - Surma Times | Sylhet News

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন তারেক রহমান - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়ন করে।

চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং প্রধানমন্ত্রীর বিদায় জানান। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির সিনিয়র নেতারাও বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

এর আগে ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী। পরে ২২ জুন রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান তিনি এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন।

দালিয়ান থেকে বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে বেইজিং যান তারেক রহমান। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেইজিংয়ে একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article