চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, ১৫ দিনেই ব্যবসার অনুমোদনের ঘোষণা

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, ১৫ দিনেই ব্যবসার অনুমোদনের ঘোষণা - Surma Times | Sylhet News

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, ১৫ দিনেই ব্যবসার অনুমোদনের ঘোষণা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চীনে দেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রস্তুত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, নতুন ব্যবসার অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে ব্যবসার অনুমোদন দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজও এগিয়ে চলছে।

নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প ও ওষুধশিল্প খাতে বিনিয়োগে বিশেষ প্রণোদনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা সহজে দেশে ফিরিয়ে নেওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

চীনা উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশ নেওয়ার এখনই সঠিক সময়।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চীন থেকে বিনিয়োগ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article