সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বনিক।
সভায় প্রস্তাবিত বাজেট, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা পরিষদের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন হলে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।





