বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিং, লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিং, লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা - Surma Times | Sylhet News

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিং, লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান।

রেলস্টেশনে তাকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা সুন মেইজুন। এ সময় শিশু-কিশোররা ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বরণ করেন।

পরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়, যেখানে তিনি অবস্থান করবেন।

এর আগে দুপুরে দালিয়ান উত্তর স্টেশন থেকে হাইস্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বেইজিংয়ে যাওয়ার আগে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করেন।

এর আগে মালয়েশিয়া সফর শেষে চীন সফর শুরু করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article