নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ভয়াবহ সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে দুই সিএনজি, আহত অন্তত ৮

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ভয়াবহ সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে দুই সিএনজি, আহত অন্তত ৮ - Surma Times | Sylhet News

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ভয়াবহ সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে দুই সিএনজি, আহত অন্তত ৮ - Surma Times | Sylhet Newsউত্তম কুমার পাল হিমেলঃ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার দুপুরে সড়কের সাদকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জগামী ও হবিগঞ্জগামী দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে মুহূর্তেই গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় সিএনজির যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে এক নারী যাত্রীর পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের দাবি, তার পা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং বিভিন্ন হাসপাতালে পাঠান।

ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article