চা বাগানের ছড়ায় মিলল যুবকের লাশ, একদিন ধরে নিখোঁজ ছিলেন মৌলচাঁন

বিয়ানীবাজারে কী হচ্ছে? ঈদের পর মাত্র তিন দিনে তিন লাশ, আতঙ্কে স্তব্ধ জনপদ - Surma Times | Sylhet News
বিয়ানীবাজারে কী হচ্ছে? ঈদের পর মাত্র তিন দিনে তিন লাশ, আতঙ্কে স্তব্ধ জনপদ - Surma Times | Sylhet News
ছবিঃ কৃত্তিম বুদ্ধিমত্তা

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর চা বাগানের পাহাড়ি ছড়া থেকে মৌলচাঁন করুয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়ি চা বাগানের লঙ্গুরপার ব্রিজ সংলগ্ন ছড়ায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মৌলচাঁন করুয়া (৩৫) ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর লাইনের বাসিন্দা সুদন করুয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বাগানে যান মৌলচাঁন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন সকালে ছড়ার পানিতে মরদেহ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমর উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছ থেকে পড়ে ছড়ার পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছে, মৌলচাঁন সাঁতার জানতেন না এবং ছড়ায় পানির স্রোতও ছিল বেশি।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article