স্টারমারের পদত্যাগ ঘিরে তোলপাড় ব্রিটেন, সোমবারই কি বিদায়?

স্টারমারের পদত্যাগ ঘিরে তোলপাড় ব্রিটেন, সোমবারই কি বিদায়? - Surma Times | Sylhet News

স্টারমারের পদত্যাগ ঘিরে তোলপাড় ব্রিটেন, সোমবারই কি বিদায়? - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভার জানিয়েছে, আগামী সোমবারই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং বিদায়ের সময়সূচিও নির্ধারণ করতে পারেন।

তবে সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে, স্টারমার এখনো দায়িত্বে আছেন এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক বক্তব্যেও তিনি নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

লেবার পার্টির ভেতরে কয়েক মাস ধরেই চাপ বাড়ছিল। তবে অ্যান্ডি বার্নহামের উপনির্বাচনে জয় এই সংকটকে নতুন মাত্রা দিয়েছে। এতে দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, লেবার পার্টির শতাধিক এমপি ইতোমধ্যে স্টারমারের পদত্যাগ বা সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন। যা দলটির ভেতরে নজিরবিহীন চাপের ইঙ্গিত দিচ্ছে।

জনপ্রিয়তায়ও ধস নেমেছে স্টারমারের। নির্বাচনে বড় জয় এনে দিলেও পরে নীতিগত সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে জনসমর্থন কমেছে।

এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানাননি, তবে তার ঘনিষ্ঠরা নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্টারমার সরে দাঁড়ালে যুক্তরাজ্য গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পাবে, যা দেশটির রাজনৈতিক অস্থিরতার নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article