৩২ ঘণ্টার অভিযানে সিলেটে আটক ৭৮, উদ্ধার ৩৩২ পিস ইয়াবা

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet News

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টানা ৩২ ঘণ্টার অভিযানে ৭৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শনিবার ২৪ ঘণ্টায় ৪৭ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও কারবারি, হকার এবং সন্দেহভাজন ব্যক্তিরা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৮২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৮৩টির বিরুদ্ধে মামলা এবং ৯৯টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article