নবাব রোডে ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেফতার, অভিযান চলছে

নবাব রোডে ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেফতার, অভিযান চলছে - Surma Times | Sylhet News

নবাব রোডে ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেফতার, অভিযান চলছে - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর নবাব রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

বৃহস্পতিবার বিকেলে বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় ফুয়াদ আহমদ (৩২) নামে ওই নেতাকে। তিনি কোতোয়ালী থানার বিলপার এলাকার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলার ১৮ নম্বর আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, এর আগে একই ঘটনায় তাৎক্ষণিক অভিযানে ৫ জনকে আটক করা হয়। তারা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকালে নবাব রোড এলাকায়। পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী হঠাৎ বিক্ষোভ মিছিল বের করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মামলাসমূহ প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article