এবার মুখ খুললেন প্রভা, ‘বুলিংকারীদের ছাড় নয়

এবার মুখ খুললেন প্রভা, ‘বুলিংকারীদের ছাড় নয় - Surma Times | Sylhet News

এবার মুখ খুললেন প্রভা, ‘বুলিংকারীদের ছাড় নয় - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘদিনের নীরবতা ভেঙে সাইবার বুলিং নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় ১৬ বছর ধরে ট্রল ও অনলাইন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, এখন সময় এসেছে ‘জ্বালাময়ী সত্য’ বলার।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, এতদিন অনেক কিছু চেপে গেছেন, কিন্তু এখন দায়িত্ববোধ থেকেই বিষয়টি সামনে আনছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজের নিরাপত্তাহীনতা ও ব্যক্তিগত হতাশা থেকে অন্যদের আক্রমণ করেন।

প্রভা বলেন, বছরের পর বছর ধরে চলা এই বুলিং তার জন্য মানসিকভাবে কষ্টকর ছিল। অনেকেই এটি উপভোগ করে বলেও তার ধারণা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত না করে উল্টো ভুক্তভোগীকেই দায়ী করা হয়, যা একটি বড় সামাজিক সমস্যা।

সাইবার অপরাধের কঠোর বিচার দাবি করে এই অভিনেত্রী বলেন, কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অনুমতি ছাড়া তথ্য প্রকাশ বা অপমানজনক আক্রমণের বিরুদ্ধে আইন প্রয়োগ জরুরি।

সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রভা বলেন, ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক ও আইনি অবস্থান নিতে হবে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article