মাঠে নয়, হাতে উড়ল সৌদির পতাকা, বিশ্বকাপে ফিফার ব্যতিক্রমী সিদ্ধান্তে নজর

মাঠে নয়, হাতে উড়ল সৌদির পতাকা, বিশ্বকাপে ফিফার ব্যতিক্রমী সিদ্ধান্তে নজর - Surma Times | Sylhet News

মাঠে নয়, হাতে উড়ল সৌদির পতাকা, বিশ্বকাপে ফিফার ব্যতিক্রমী সিদ্ধান্তে নজর - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চে ধর্মীয় সংবেদনশীলতার প্রতি সম্মান দেখিয়ে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা। সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচের আগে আনুষ্ঠানিকতায় দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য, যা মুহূর্তেই আলোচনায় আসে।

সাধারণ নিয়ম অনুযায়ী ম্যাচের আগে দুই দলের জাতীয় পতাকা মাঠের ঘাসে মেলে ধরা হয়। তবে এদিন সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি। পুরো সময় সেটি বহনকারীদের হাতে উঁচু করে রাখা হয়। একই ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাও মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি।

জানা গেছে, সৌদি আরবের পতাকায় কালেমায়ে শাহাদাত লেখা থাকায় এটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। ধর্মীয় মর্যাদার কারণে পতাকাটি মাটিতে রাখা বা অসম্মানজনকভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকে সংশ্লিষ্টরা। সেই বিবেচনায় ফিফা এই বিশেষ প্রোটোকল অনুসরণ করে।

এদিকে ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ১-১ গোলে ড্র করে দুই দল। প্রথমার্ধের ৪১তম মিনিটে আবদুলেলাহ আল আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। পরে ৮০ মিনিটে ম্যাক্সি আরাউজোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে।

ড্রয়ের ফলে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে, যা গ্রুপ পর্বের পরবর্তী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article