স্টেডিয়ামে ক্ষুদে তারকাদের ঝড়, সিলেটে অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্সে জমকালো পুরস্কার বিতরণ

স্টেডিয়ামে ক্ষুদে তারকাদের ঝড়, সিলেটে অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্সে জমকালো পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News
স্টেডিয়ামে ক্ষুদে তারকাদের ঝড়, সিলেটে অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্সে জমকালো পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News
সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন সহ অতিথিবৃন্দ

সিলেট জেলা স্টেডিয়াম জুড়ে ছিল দৌড়, লাফ আর উচ্ছ্বাসের দাপট। অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার ঝলক দেখাল জেলার ক্ষুদে ক্রীড়াবিদরা। দিনশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার, আর মাঠজুড়ে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাসের রেশ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সোমবার (১৫ জুন) এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ইভেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ অ্যাথলেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেনের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান এবং ক্রীড়া প্রশিক্ষক আলী হোসেন মোল্লা।

স্টেডিয়ামে ক্ষুদে তারকাদের ঝড়, সিলেটে অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্সে জমকালো পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News
‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন সহ অতিথিবৃন্দ

সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করলে তরুণরা যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি তাদের পরিবারও পেতে পারে আর্থিক নিরাপত্তা।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনভর প্রাণবন্ত আয়োজন শেষে ভবিষ্যতের সম্ভাবনাময় অ্যাথলেটদের নিয়ে নতুন স্বপ্ন দেখছে সিলেটের ক্রীড়াঙ্গন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article