গাছে পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিলেটে এসএসসি পরীক্ষার্থী আইসিইউতে

গাছে পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিলেটে এসএসসি পরীক্ষার্থী আইসিইউতে - Surma Times | Sylhet News

গাছে পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিলেটে এসএসসি পরীক্ষার্থী আইসিইউতে - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর। সোমবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোর ইব্রাহিম আলী ওরফে হামিদ (১৫)। সে কুচাই পশ্চিমভাগ এলাকার আক্তার মিয়ার ছেলে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, বাড়ির পাশে একটি গাছে নিজের পছন্দের দল পর্তুগালের পতাকা টাঙাতে উঠলে পাশ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় হামিদ। আবার কেই কেউ এও বলছেন যে, ইব্রাহিম ও তার বন্ধুরা সবাই ব্রাজিলের সমর্থক। সবাই মিলে সোমবার দুপুরে ব্রাজিলের একটি দীর্ঘ পতাকা টানাচ্ছিলেন। ওই সময় ইব্রাহিম বিদ্যুতের খুঁটিতে ওঠে পড়েন। এসময় তিনি বিদুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং প্রয়োজন হলে ঢাকায় নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

মোগলাবাজার থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে বৈদ্যুতিক তারের কাছাকাছি ঝুঁকিপূর্ণভাবে পতাকা টাঙানো নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article