‘ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ নেতা ছিলেন ফরিদ উদ্দিন’ -শফিকুর রহমান

‘ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ নেতা ছিলেন ফরিদ উদ্দিন’ -শফিকুর রহমান - Surma Times | Sylhet News

‘ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ নেতা ছিলেন ফরিদ উদ্দিন’ -শফিকুর রহমান - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের কানাইঘাটে অনুষ্ঠিত স্মরণসভায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সিলেট অঞ্চলে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে তার অবদান ছিল অসামান্য।

রোববার দুপুরে তালবাড়ী জামেয় ইসলামিয়া ইউসুফিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফরিদ উদ্দিন চৌধুরী কুরআন ও দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কানাইঘাট ও জকিগঞ্জে অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দল-মত নির্বিশেষে তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে তার অবদান মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে। তার নেক আমলই তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।

জামায়াতের সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article