নোরা ফাতেহির কোমর দোলানিতে মাতবে ২০২৬ বিশ্বকাপ!

নোরা ফাতেহির কোমর দোলানিতে মাতবে ২০২৬ বিশ্বকাপ! - Surma Times | Sylhet News

‘সির সির’ গানে আবারও ইতিহাস গড়লেন ‘দিলবার’ তারকা

নোরা ফাতেহির কোমর দোলানিতে মাতবে ২০২৬ বিশ্বকাপ! - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বলিউডের স্বপ্নসুন্দরী নোরা ফাতেহি যখন মঞ্চে নাচেন, তখন পুরো বিশ্ব যেন থেমে যায়। এবার সেই জাদু ছড়িয়ে পড়ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’-এ কণ্ঠ ও নাচে ঝলমল করেছেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে গানটি। ফরাসি গায়ক ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত মিউজিক প্রডিউসার সঞ্জয়ের সঙ্গে কাজ করেছেন নোরা। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ‘সির সির’। রিলস ও শর্টস ভিডিওতে গানটি এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে।

এটি নোরা ফাতেহির জন্য দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ফিফার অফিসিয়াল গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন তিনি। এবারের প্রজেক্টটি তার কাছে আরও বেশি বিশেষ। কারণ গানে ও মিউজিক ভিডিওতে রয়েছে ভারতীয় প্রতিভার গভীর ছাপ।

নোরা জানিয়েছেন, মরোক্কান-কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি তার ভালোবাসা এই গানের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরতে পেরে তিনি গর্বিত। যে দেশ তাকে আজকের এই অবস্থানে এনেছে, সেই ভারতকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা তার কাছে অন্যরকম অনুভূতি।

তিনি আরও বলেন, মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার এবং স্টাইলিং টিমের সবাই ছিলেন ভারতীয়। এতে আন্তর্জাতিক এই প্রজেক্টটি তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া ‘সির সির’ গানের প্রাণবন্ত বিট আর নোরার স্বাক্ষর নৃত্যভঙ্গি ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মন জয় করে ফেলেছে।

বলিউডের এই নাচের রানি এবার ফুটবল বিশ্বকে নতুন করে মাতিয়ে তুলতে চলেছেন। ভক্তরা অপেক্ষায় আছেন, বিশ্বকাপের মাঠে নোরার ঝলমলে উপস্থিতি কীভাবে আরও উন্মাদনা ছড়াবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article