ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! ৩ দেশে সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! ৩ দেশে সুনামি সতর্কতা জারি - Surma Times | Sylhet News

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! ৩ দেশে সুনামি সতর্কতা জারি - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে রোববার সকালে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো সুনামি ঝুঁকি নেই বলে জানিয়েছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

জরুরি সতর্কতা জারি

ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

নৌযানগুলোকে দ্রুত গভীর সমুদ্রে সরিয়ে নিতে বলা হয়েছে। সমুদ্রে থাকা জাহাজ ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকায় সতর্কতা বজায় রাখা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article