এসএমপি ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় বিড়ি ও কার্ভড ভ্যানসহ ১ জন গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় বিড়ি ও কার্ভড ভ্যানসহ ১ জন গ্রেফতার - Surma Times | Sylhet News

8903f128-fefd-4c6c-8e4d-d947c416ab95 - Surma Times | Sylhet Newsসিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি) ডিবির অভিযানে ১১,৭০,০০০ (এগারো লাখ সত্তর হাজার) টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি কার্ভড ভ্যানসহ একজন গ্রেফতার হয়েছে।

০৫/০৬/২০২৬ খ্রি. বেলা আনুমানিক ১৩.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট নয়াপাড়া সাকিনস্থ নয়াপাড়া জামে মসজিদের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ঢাকা মেট্রো ম-৫১-৩৪২৫ রেজিস্ট্রেশন নম্বরের কাভার্ড ভ্যান হতে ৩৯ (ঊনচল্লিশ) কার্টুনে সর্বমোট ৮,১৯,০০০ পিস ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১,৭০,০০০ (এগারো লাখ সত্তর হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামির নাম মাহতাব উদ্দিন (২৬)। তার পিতা-বশির উদ্দিন, সাং-মানিকপাড়া, ইউনিয়ন-দরবস্তু, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহ.) থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রি., ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article