সিলেটঃ সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় অবস্থিত সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেটলাইফ ইন্স্যুরেন্সের অফিসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল আহমদ, নজরুল ইসলাম (বাবুল), নিরঞ্জন দে যাদু, মাসুক আহমেদ, সিরাজুল ইসলাম শামীম, শাহ আহমদ রকীব, মো. লিয়াকত আলী। এছাড়া উত্তরা ব্যাংকের পক্ষে ম্যানেজার সাইফুল ইসলাম, মেটলাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. লিয়াকত আলী এবং আইএআইসি ব্যাংকের পক্ষে ইমরান সাকিব উপদেষ্টা হিসেবে রয়েছেন।
কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মোস্তাক আহমদ, সহ-সভাপতি মারুফ আহমদ, সাধারণ সম্পাদক হাসান কবীর চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ। অর্থ সম্পাদক হয়েছেন আবু মোহাম্মদ জাফর কামরান, প্রচার সম্পাদক রেবা কুরি, ধর্ম সম্পাদক সেলিম আহমদ এবং আলোকসজ্জা সম্পাদক মাজেদ আহমদ প্রভাত।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুভাষ সূত্রধর, মঈন উদ্দিন হাসান চৌধুরী, মো. রাসেল আহমদ খছরু, বিধান পাল, মো. আব্দুল কাদির, মো. মনির আহমদ, রহিমা আহমদ, গুনজন রায়, প্রিয়াঙ্কা দত্ত, লুৎফুর রহমানসহ আরও অনেকে।
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটি গঠনের মাধ্যমে দুই প্লাজার উন্নয়ন ও ব্যবস্থাপনায় নতুন গতি আসবে। বিস্তারিত দায়িত্ব পালনের মাধ্যমে তারা এলাকার বাণিজ্যিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করা হচ্ছে।





