তারেক রহমানের দূরদর্শী চিন্তায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: ইমদাদ হোসেন চৌধুরী

তারেক রহমানের দূরদর্শী চিন্তায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: ইমদাদ হোসেন চৌধুরী - Surma Times | Sylhet News

তারেক রহমানের দূরদর্শী চিন্তায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: ইমদাদ হোসেন চৌধুরী - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই বাংলাদেশকে একটি আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

শনিবার (৬ জুন) সিলেট নগরীর ৮, ৯, ১২, ২০, ২১ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই চিন্তা থেকে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি যুগান্তকারী কর্মসূচি নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় প্রায় ২ কোটি পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।

তিনি আরও জানান, কৃষকদের স্বাবলম্বী করতে প্রাথমিকভাবে ৫০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশকের ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে এবং সহজ শর্তে ঋণ পাবেন তারা।

এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার আওতায় আনা, কারিগরি ও বহুভাষিক শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং রেমিট্যান্স বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুরশেদ, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল হাদী মাছুম, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article