গোয়াইনঘাটে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করতে গিয়ে খুন! চা বাগানে রক্তাক্ত ঘটনা

গোয়াইনঘাটে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করতে গিয়ে খুন! চা বাগানে রক্তাক্ত ঘটনা - Surma Times | Sylhet News

গোয়াইনঘাটে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করতে গিয়ে খুন! চা বাগানে রক্তাক্ত ঘটনা - Surma Times | Sylhet Newsগোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করার জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চৈতন্য গোয়ালা (৪৩) চাওড়াতল চা বাগানের বাসিন্দা ও স্থানীয় চা শ্রমিক। পুলিশ জানায়, একই এলাকার সুমন প্রধান (৪২) তার মেয়েকে উত্যক্ত করায় ক্ষিপ্ত হয়ে চৈতন্যকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই চৈতন্যর মৃত্যু হয়।

স্থানীয়রা খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত সুমন প্রধানকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “প্রতিবেশীর মেয়েকে উত্যক্তের জের ধরে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

চা বাগান এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article