খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিধানসভা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিধানসভা - Surma Times | Sylhet News

Begom Khaleda Ziaকলকাতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের উপ-হাইকমিশনের সহযোগিতা চেয়েছে বিধানসভা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। স্পিকার তার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন।

চিঠির সঙ্গে শোকপ্রস্তাবের অনুলিপি সংযুক্ত করে বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। অনুলিপিটি যেন খালেদা জিয়ার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

শোকপ্রস্তাবে খালেদা জিয়াকে বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। তাঁর নেতৃত্বে বিএনপি গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে অবদানের কথা তুলে ধরা হয়। তাঁকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী নেত্রী হিসেবে বর্ণনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রায় চার মাস পর এই শোকপ্রস্তাবের অনুলিপি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ায় রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article