পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান - Surma Times | Sylhet News

BKM PHOTO 1সিলেট: প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে সিলেটে।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ব্লুওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও শাহ ফাউন্ডেশন সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইপিএফের সিলেট বিভাগীয় সমন্বয়ক লিয়াকত শাহ ফরিদী।

প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড হাওর এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হক বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রকৃতি ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”

বক্তারা নির্বিচারে বৃক্ষনিধন, জলাভূমি ভরাট, নদী দূষণ ও প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিবেশ সুরক্ষা, হাওর ও জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে।

আলোচনায় আরও অংশ নেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, কাশমির রেজা, গোলাম হোসেন আজাদ, মিহির কান্তি চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় সাংবাদিক, পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি থেকে রাষ্ট্র — সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article