সিলেট: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে এ প্রশিক্ষণ মজলিস হয়। মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন ও মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের যৌথ পরিচালনায় এটি সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেন, “দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ। প্রশিক্ষণ যত সুকঠিন ও শাণিত হবে, দক্ষতাও তত পরীক্ষিত ও উন্নত হবে। প্রশিক্ষণ ব্যতিরেকে দক্ষ সংগঠক গঠন করা সম্ভব নয়।”
প্রশিক্ষণে নেতৃত্ব, আনুগত্য, শৃঙ্খলা, জনশক্তির মানোন্নয়ন এবং কালেমায়ে তৌহিদের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলা হবে।





