সিএনজি মালিকদের ঈদ পুনর্মিলনী: বিদ্যুৎ বিল বৃদ্ধির পর কমিশন বাড়ানোর দাবি

সিএনজি মালিকদের ঈদ পুনর্মিলনী: বিদ্যুৎ বিল বৃদ্ধির পর কমিশন বাড়ানোর দাবি - Surma Times | Sylhet News

DSC 0227 scaledসুরমা টাইমস ডেস্কঃ  বিদ্যুতের বিল বৃদ্ধির কারণে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও মজবুত করে। বর্তমান জ্বালানি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও জানান, সম্প্রতি বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। এর ধারাবাহিকতায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর কমিশন বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে জোর দেন তারা।

অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, প্রফেসর সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমেদ, জিহাহ আহমেদ, আলী আহমদ, একে এম মনোয়ার হোসেন, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, সাইমুল আলম সেতু, হাজী মো. জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনহার উদ্দিন। এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article