সিলেট ব্যবসায়ীদের নতুন কমিটি ঘোষণা, মুন্না সভাপতি, পাভেল সাধারণ সম্পাদক!

সিলেট ব্যবসায়ীদের নতুন কমিটি ঘোষণা, মুন্না সভাপতি, পাভেল সাধারণ সম্পাদক! - Surma Times | Sylhet News

Sylhet Mohanagor Beboshayee Oikko Kallan Parisad Picসুরমা টাইমস ডেস্কঃ  সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হাদী পাভেল।

বুধবার (৩ জুন) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য হুমায়ুন আহমদ মাসুকের পরিচালনায় এ সভা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক আব্দুল আজিজ। নবগঠিত কমিটির অন্য নেতারা হলেন- সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল ও মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রাছেল আহমদ এবং কোষাধ্যক্ষ জাভেদ আহমদ।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে বিশেষ সাধারণ সভার মাধ্যমে আহ্বায়ক কমিটির কাছে জমা দেওয়া হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সিলেটের ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article