ইসলামী ব্যাংক নিয়ে সিলেটে গ্রাহকদের বিক্ষোভ! অবৈধ চেয়ারম্যানের অপসারণ দাবি

ইসলামী ব্যাংক নিয়ে সিলেটে গ্রাহকদের বিক্ষোভ! অবৈধ চেয়ারম্যানের অপসারণ দাবি - Surma Times | Sylhet News

Sylhet Islami Banking Customar Forum Pic 4 6 26সুরমা টাইমস ডেস্কঃ  ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা এবং গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে সিলেট নগরীতে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড় ও আম্বরখানা শাখাসহ বিভিন্ন শাখার সামনে গ্রাহকরা অবস্থান নেন। এ সময় তারা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদও জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের ধর্মপ্রাণ মানুষের রক্ত ও ঘামে গড়া প্রতিষ্ঠান। এটিকে লুটপাটের হাত থেকে রক্ষা করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ব্যাংকটিকে আবার লুটেরাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাতির আহমদ, আলীমুল এহছান চৌধুরী, এডভোকেট ইয়াসীন খান ও কবির আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গ্রাহকদের অনুরোধে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কলম বিরতি পালন করেন।

গ্রাহক ফোরামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তারা ঘরে বসে থাকবেন না।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article