বিদায় নিচ্ছেন শন টেইট! পেস কোচের দায়িত্ব ছাড়ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি

বিদায় নিচ্ছেন শন টেইট! পেস কোচের দায়িত্ব ছাড়ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি - Surma Times | Sylhet News

শন টেইট বিদায় নিচ্ছেনঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইট।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন। বিসিবি সূত্র জানিয়েছে, ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রিকেট সংস্থায় বড় সুযোগ পাওয়ায় এবং ব্যক্তিগত-পারিবারিক কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

টেইট ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পেস আক্রমণে নতুন গতি ও আধুনিকতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার উন্নয়নে তার অবদান ছিল প্রশংসিত।

অন্তর্বর্তীকালীন দায়িত্বে তালহা জুবায়ের

শন টেইটের বিদায়ের পর আপাতত জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক বাংলাদেশি পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, আগামী ৯ জুন থেকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি শিগগিরই নতুন স্থায়ী পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article