রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেল আদালতে যে স্বীকারোক্তি দিলেন

রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেল আদালতে যে স্বীকারোক্তি দিলেন - Surma Times | Sylhet News

suhel ramisaঢাকা: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানির সময় রাষ্ট্রপক্ষ সোহেলের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে উপস্থাপন করে।

জবানবন্দিতে সোহেল রানা বলেন, তিনি নিয়মিত নেশা করতেন। ঘটনার দিন সকালে রামিসাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে মুখ চেপে ধরেন এবং পরে অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত ভেবে গলা কেটে হত্যা করেন। লাশ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করেন।

আদালতে শুনানির সময় আসামি সোহেলের স্ত্রী স্বপ্না অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার নিহত শিশুর বাবা-মা, বোন, প্রতিবেশীসহ ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়।

মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article