ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩৭ জন।
রোড সেফটি ফাউন্ডেশন বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।
সংগঠনটির তথ্য অনুসারে, মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশেরও বেশি।
এছাড়া নৌপথে ৮ জন এবং রেলপথে ১৭ জন নিহত হয়েছেন। বিভাগীয় হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে (১০১ জন নিহত)। সবচেয়ে কম সিলেট বিভাগে (৭ জন নিহত)। একক জেলা হিসেবে ফরিদপুরে সবচেয়ে বেশি ২৮ জন নিহত হয়েছেন।
ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।





