ইসলামী ব্যাংকে গ্রাহকদের বড় ধরনের প্রতিবাদ, সিলেটে আজ অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকে গ্রাহকদের বড় ধরনের প্রতিবাদ, সিলেটে আজ অবস্থান কর্মসূচি - Surma Times | Sylhet News

Islami Bankসিলেট, ৪ জুনঃ ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়ে সিলেটে আজ বৃহস্পতিবার দিনব্যাপী তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

নগরীর সব শাখা ও উপশাখার সামনে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দিয়েছে ফোরাম। এছাড়া সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের নিরাপত্তা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিস্ট দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশের নির্মম হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।

ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক ফাতির আহম ও সদস্য সচিব কবির আহমদ বলেন, “গ্রাহকদের কষ্টার্জিত টাকা রক্ষায় আমরা রাজপথে নেমেছি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সকাল থেকেই নগরীর বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ব্যাংকের সামনে উত্তেজনা বিরাজ করছে।

এ কর্মসূচি সারাদেশে ইসলামী ব্যাংকের সংকটকে নতুন করে আলোচনায় তুলে এনেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article