ড. খলিলকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন

ড. খলিলকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন - Surma Times | Sylhet News

Dr Khalilনিউ ইয়র্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নিউ ইয়র্কে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ১৯০টি দেশের মধ্যে ৯৯ ভোট পেয়ে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকাউরিসকে (৯১ ভোট) পরাজিত করেন। আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ড. খলিলুর রহমানের এই নির্বাচনকে বাংলাদেশের বহুপক্ষীয় কূটনীতির বড় সাফল্য হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। নির্বাচিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা তাকে অভিনন্দন জানিয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়াঃ

  • যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে আসন্ন অধিবেশন সফলভাবে পরিচালনার শুভকামনা করেছেন।
  • ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অভিন্ন অগ্রাধিকার এগিয়ে নিতে ড. খলিলুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
  • চীন বলেছে, এ নির্বাচন বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রতি আস্থার প্রতিফলন। তারা সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার আশা প্রকাশ করেছে।
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ড. খলিলুরকে ‘প্রিয় ভাই’ সম্বোধন করে তার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন।
  • মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এটিকে বাংলাদেশ ও অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।
  • ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তহা কূটনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাধারণ পরিষদকে আরও কার্যকর করার আশা ব্যক্ত করেছেন।

নির্বাচিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদ কক্ষে দেওয়া ভাষণে ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন, ঐক্য সৃষ্টি এবং জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article