তটিনী-জোভানের ‘তোর মায়ায়’ দুই দিনে ৩৭ লাখ দর্শক!

তটিনী-জোভানের ‘তোর মায়ায়’ দুই দিনে ৩৭ লাখ দর্শক! - Surma Times | Sylhet News

তটিনী জোভানের ‘তোর মায়ায়বিনোদন ডেস্কঃ তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নতুন নাটকে আবারও দর্শকদের মন কেড়ে নিয়েছেন। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তোর মায়ায়’ নাটকে প্রেম, অভিমান ও দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এক হৃদয়স্পর্শী গল্প।

রুবেল হাসানের নির্মাণে নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আহান ও আদিয়া চরিত্রে দুই প্রেমিক-প্রেমিকার জীবনে পারিবারিক টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ কীভাবে তাদের জীবনকে বদলে দেয়, তা উঠে এসেছে নাটকটিতে।

রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তির পর মাত্র দুই দিনে নাটকটি দেখেছেন ৩৭ লাখেরও বেশি দর্শক। মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছে নাটক, অভিনয় এবং গল্প। অনেকেই বলছেন, গল্পের গভীরতা ও অভিনয় দর্শকদের শেষ পর্যন্ত টেনে রেখেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের ঈদে ক্যাপিটাল ড্রামায় পারিবারিক ও প্রেমের গল্প নিয়ে বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কাজল চোখের মেয়ে’, ‘বোন যখন জা’ এবং ‘অচেনা আমি’।

‘তোর মায়ায়’ নাটকটি ঈদের আয়োজনে ইতিমধ্যে সাড়া ফেলেছে। দর্শকরা বলছেন, এ ধরনের আবেগঘন ও বাস্তবসম্মত গল্পই তারা দেখতে চান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article