কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, দূতাবাসের সতর্কবার্তা

কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, দূতাবাসের সতর্কবার্তা - Surma Times | Sylhet News

কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহতআন্তর্জাতিক ডেস্কঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন চার বাংলাদেশি নাগরিক। এ ছাড়া কয়েকজন বিদেশিও আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ার আঞ্চলিক সংকটের জেরে সম্প্রতি কুয়েতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দরে হামলায় ওই বাংলাদেশিরা আহত হন।

আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার খোঁজ নিচ্ছে দূতাবাস।

দূতাবাস কুয়েতে থাকা সব বাংলাদেশিকে সতর্ক থাকার কথা বলেছে। তারা উল্লেখ করেছে, কুয়েতের আইনে ড্রোন বা রকেট হামলার ছবি ও ভিডিও তোলা নিষেধ। এটি করলে দণ্ডনীয় অপরাধ হবে। তাই কেউ যেন এ ধরনের ছবি-ভিডিও না তোলে বা সামাজিক মাধ্যমে না ছড়ায়।

এছাড়া কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। দূতাবাস রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের আহ্বান জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article