অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী - Surma Times | Sylhet News

সেলিনা হায়াৎ আইভীসুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে বাধা কাটে।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ সাবেক মেয়র আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ১২ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ৮ মিনিটের দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article