সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব শুরু ২ জুন

সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব শুরু ২ জুন - Surma Times | Sylhet News

PHOTO 1সুরমা টাইমস ডেস্কঃত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব আগামী ২ জুন মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে সিলেট নগরের করেরপাড়ায়। সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ২ জুন মঙ্গলবার বিকেল ৪টা ২১ মিনিটে মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানমালা। বিকেল ৪টা ৩১ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন গীতা সংঘের সদস্যরা। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বিশেষ প্রার্থনা এবং রাত ৮টা ৩১ মিনিটে শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

পরদিন ৩ জুন বুধবার সকাল ৭টা ৩১ মিনিটে ঊষা কীর্তন, সকাল ৯টা ৩১ মিনিটে বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান, সকাল ১১টা ১ মিনিটে বিশ্বশান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। সন্ধ্যায় আরতি কীর্তন ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব সর্বস্তরের ভক্ত ও অনুরাগীদের উৎসবে যথাসময়ে উপস্থিত থেকে বাবার আশীর্বাদ লাভের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের কলকাতার বারাসাতে আবির্ভূত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জের বারদীতে তিরোধান করেন। তাঁর অলৌকিক জীবন ও আধ্যাত্মিক শিক্ষায় আজও লাখো ভক্ত অনুপ্রাণিত।

উৎসব উপলক্ষে আশ্রম চত্বর সাজানো হয়েছে উৎসবের রঙে। ভক্তদের আগমনে করেরপাড়া এলাকায় পুণ্যের আমেজ বিরাজ করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article