দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের
পাশে দাঁড়ানো ইবাদতপূর্ণ কাজ
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কোরবানির গরুর গোশত বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার বিকেলে পায়রা এলাকার মুহিবুর রহমান একাডেমীর মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ইবাদতপূর্ণ কাজ। তার মতে, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

তিনি মরহুম মাওলানা মছদ্দর আলীর আদর্শের কথা তুলে ধরে বলেন, তাঁর নামের ফাউন্ডেশনের মাধ্যমে পরিবার যে সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কাজ করছে, তা স্মরণীয় হয়ে থাকবে। সমাজের বিত্তবান মানুষেরও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন।

সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী মোস্তফা মিসকাতুন নূর এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য মোসাদ্দিকুন নবী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিস্তাতুল মুস্তাকিম।

বক্তারা বলেন, ফাউন্ডেশনটি অসহায় শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং অন্যান্য সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article