ইরান যুদ্ধে জড়ানো বড় ভুল: স্বীকার করলেন ট্রাম্প

ইরান যুদ্ধে জড়ানো বড় ভুল: স্বীকার করলেন ট্রাম্প - Surma Times | Sylhet News

President Trump surmatimesযুক্তরাষ্ট্র: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধের মতোই ইরান নিয়েও যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “ইরাকের সঙ্গে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ কাজ করেছিলাম। আমাদের সেখানে প্রথম থেকেই যাওয়া উচিত ছিল না। ইরানেও আমাদের থাকা উচিত হয়নি।”

ট্রাম্প আরও বলেন, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। “ইরানের কাছে পারমাণবিক অস্ত্র চলে যেত। তাহলে সম্ভবত ইসরায়েল টিকে থাকত না, পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত,” বলেন তিনি।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করেনি। “আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটা অক্ষত রেখেছি। কারণ তাদের মধ্যে কিছু মধ্যপন্থী লোক আছে। আমরা বিভিন্ন নেতৃত্ব সরিয়েছি, কিন্তু পুরো সামরিক শক্তি নিশ্চিহ্ন করিনি,” বলেন ট্রাম্প।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধে সবকিছু ধ্বংস করে দিলে পরে সেই দেশকে ৪০ বছরেও পুনর্গঠন করা সম্ভব হয় না।

ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। বিশেষ করে যখন তিনি নিজেই স্বীকার করলেন যে ইরান যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।

আল জাজিরার খবর অনুসারে, ট্রাম্পের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article