গাজায় ইসরায়েলি হামলা, হামাসের নতুন সামরিক প্রধান স্ত্রী-সন্তানসহ নিহতের দাবির দাবি

গাজায় ইসরায়েলি হামলা, হামাসের নতুন সামরিক প্রধান স্ত্রী-সন্তানসহ নিহতের দাবির দাবি - Surma Times | Sylhet News

হামাসের নতুন সামরিক প্রধান স্ত্রী সন্তানসহ নিহতসুরমা টাইমস ডেস্কঃ গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ স্ত্রী ও সন্তানসহ নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের রিমাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইসরাইলসহ একাধিক সূত্রের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। তবে মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল বা হামাস।

বুধবার সকালে হামাস-সমর্থিত গাজার গণমাধ্যমগুলো জানায়, ওদেহকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয় এবং এতে তিনি তার পরিবারের সদস্যসহ নিহত হন। হিব্রু গণমাধ্যমগুলোও প্রাথমিকভাবে হামলাটিকে সফল বলে উল্লেখ করেছে।

একটি ইসরায়েলি সূত্র দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানিয়েছে, এই অভিযানে ওদেহ নিহত হয়েছেন। যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ওদেহ গোষ্ঠীটির গোয়েন্দা প্রধান ছিলেন। সম্প্রতি তাকে হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article