নগরবাসীকে ঈদ মোবারক জানালেন ইমদাদ, ত্যাগের চেতনায় ঐক্যের আহ্বান

নগরবাসীকে ঈদ মোবারক জানালেন ইমদাদ, ত্যাগের চেতনায় ঐক্যের আহ্বান - Surma Times | Sylhet News

ইমদাদ হোসেন চৌধুরীসুরমা টাইমস ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সকলকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মোৎসর্গ ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মাধ্যমে কেবল পশু নয়, মানুষের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ ত্যাগ করে সমাজে সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠাই এই ঈদের মূল বার্তা।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে কাজ চলছে এবং জাতীয় অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চামড়া শিল্পসহ ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। কোরবানির ত্যাগের আদর্শকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি দেশ ও প্রবাসে থাকা সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক কল্যাণ ও নিরাপত্তা, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article