সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান এবং সদস্য জাহাঙ্গীর আলম মুসিক ও শরীফ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ঈদুল আজহার পর জমকালো আয়োজনে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিষেক এবং ‘ফ্যামিলি ডে’ উদযাপন করা হবে। এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।
এদিকে সভায় ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী এ তথ্য জানান দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

