ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম - Surma Times | Sylhet News

ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দামমধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি কমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও কমে প্রায় ১০৩ ডলারে দাঁড়িয়েছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক তৎপরতার দিকে এখন নজর রাখছেন বিনিয়োগকারী ও জ্বালানি ব্যবসায়ীরা। বিশেষ উদ্বেগ তৈরি করেছে হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থার আশঙ্কা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। তাই এ অঞ্চলে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

**সূত্র: আল-জাজিরা**

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article